ইসলামপুর জামে মসজিদ

দক্ষিণ চন্ডিপুর, ইসলামপুর, দাগনভূঞা, ফেনী।

স্থাপিতঃ ১৯৪০ খ্রিঃ

সূত্রঃ notice-2026-10-16তারিখঃ ২৩/১০/২০২৬ ইং

নোটিশ

বিষয়ঃ ১৯.১০.২০২৬ তারিখ রোজ সোমবার মসজিদ ও সমাজ কমিটির সমন্বয়ে আয়োজিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহঃ

১. সভায় সর্বসম্মতি ক্রমে মসজিদের দোকান আগামী ৩ বছরের জন্য মাসিক ২০০০/- টাকা ভাড়া হিসাবে জনাব মাঈন উদ্দিন কে দেওয়া হয়। লিখিত চুক্তির মাধ্যমে অর্থাৎ ৩০.১০.২০২৯ খ্রিঃ চুক্তির মেয়াদ শেষ হবে। ২. শহীদ উদ্দিন মাহমুদ কর্তৃক দানকৃত জায়গার বিপরীত পক্ষের সাথে পরবর্তীতে বসার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩. আগামী ডিসে/জানু: তে মসজিদের ওয়াশব্লক নির্মাণে কাজ শুরু হবে। ৪. মসজিদের সকল উন্নয়ন কাজে সমাজের প্রত্যেক সদস্যের আর্থিক অবস্থা অনুযায়ী দান করা বাধ্যতা মূলক বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ৫. মসজিদের উন্নয়ন ফান্ড বৃদ্ধি করার জন্য আর্থিক ভাবে সচ্ছল ব্যক্তিদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরী করে মাসিক অনুদান আদায় করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৬. সমাজে মেয়ের বিয়ের ক্ষেত্রে ধার্যকৃত দরজা খরচ থেকে কাবিন রেজিস্ট্রি খরচ বাদ দিয়ে বাকী টাকা মসজিদ ফান্ডে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ছেলের বিয়ের ক্ষেত্রে, সমাজের ঘর প্রতি সদস্যদের আপ্যায়নে অসমর্থ হলে পরিবারের আর্থিক সামর্থ অনুযায়ী সর্বনিম্ন ৫০০০/- টাকা মসজিদ ফান্ডে দিতে বাধ্য থাকিবে। পালিয়ে বিয়ে করা দম্পতিকে সামাজিক সিদ্ধান্ত ছাড়া ঘরে বা বাড়িতে আনয়ন করা যাবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ৭. মসজিদের দক্ষিণ পাশের পুকুর ভরাট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আর কোন আলোচনা না থাকায় সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

লোকমান হোসেন

সভাপতি

ইসলামপুর জামে মসজিদ